শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে সিলেটে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুকে গ্রেফতারের প্রতিবাদে সিলেট নগরীতে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্ব্চ্ছোসেবক দল। মঙ্গলবার দুপুরে মিছিলটি নগরীর জিন্দাবাজার থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল। উপস্থিত ছিলেন জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা আহমেদ আহসান মাহবুব, মল্লিক আহমদ, দেলোয়ার হোসেন চৌধুরী, স্বপন আহমদ, জাবেদ আহমদ জীবন, আলতাফ হোসেন টিটু, আফজল হোসেন চৌধুরী, শিহাব কামালী, ইফতি আহমদ সুমিম, সাহেদ আহমদ, মালেক আহমদ, ছালেক আহমদ, রাসেল আহমদ খান, সুমন জালালী, সৈয়দ মিজান, আজিজ খান সজীব, আব্দুল্লাহ আল মামুন, ফারুক আহমদ, বাইন উদ্দিন, হৃদয় আহমদ হাবীব, সাইফুল হক, আনোয়ার হোসেন, জামাল উদ্দিন, বাবুল আহমদ, মনির হোসেন, সেজান আহমদ, কমল আহমদ, মুর্শেদ গাজী, সাইফুল ইসলাম উজ্জল, আশিক আহমদ, খালেদ আহমদ, করিম মন্নান, জহুর আহমদ, তারেক মনোয়ার, কাওছার আহমদ পাপ্পু, আমির হোসেন, সাজ্জাদ হোসেন আরমান, শাহিন আহমদ, মোস্তাক আহমদ, মোঃ নাহিদ প্রমুখ।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চলমান শান্তিপূর্ণ আন্দোলন যখন বেগবান হচ্ছে ঠিক সেই মুহুর্তে গণতান্ত্রিক আন্দোলনকে বানচাল করতে রাজপথের পরীক্ষিত সৈনিক সাবেক ছাত্রনেতা ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবুকে অন্যায়ভাবে গ্রেফতার করেছে স্বৈরাচারী সরকার। তিনি অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবু সহ সকল রাজবন্দিদের মুক্তির দাবী করেন।
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed