বিশ্বনাথে ৬ জুয়াড়ি আটক
বিশ্বনাথ প্রতিনিধি : বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে ৬ জুয়াড়িকে আটক করেছে। সোমবার (৫মার্চ) সন্ধ্যায় উপজেলার লামাকাজী ইউনিয়নের সোনাপুর এলকার সরকারি পুকুর পাড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- শাহাপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আবদুল হান্নান (৫০), মাহতাবপুর গ্রামের মৃত জাহির উদ্দিনের পুত্র মাসুক মিয়া (৪৫), একই গ্রামের আমির উদ্দিনের পুত্র আলী আহমদ (৫০), রবিউল ইসলামের পুত্র রমজান আলী (৩২), সোনাপুর গ্রামের আবদুল আজিজের পুত্র হেকিম আলী (৪০), ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের সোনাফর আলীর ছেলে জাহেদ মিয়া (৩৫)। এসময় তাদের কাছ থেকে নগদ এক হাজার, ৯শ, ৯৫টাকা ও ১০১ তাস উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এসআই বিনয় ভূষন চক্রবর্তির নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ৬ জুয়াড়ী আটক করতে সক্ষম হয়।
৬ জুয়াড়ী আটকের সত্যতা স্বীকার করে থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের চার সদস্যকে সাময়িক বরখাস্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাচালানবিরোধী অভিযানে পর্যটকদের হয়রানি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সিলেট হাইওয়েRead More
ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষতাভিত্তিক শিক্ষায় গড়ে তুলতে হবে : এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা বলেছেন, একটি শিক্ষিত ওRead More



Comments are Closed