‘জাফর ইকবালের ওপর হামলা মানে মুক্তবুদ্ধিকে আক্রমণ’
উজ্জ্বল হোসেন, রাবি প্রতিনিধি: ‘বাংলাদেশ যখনই উন্নয়নের দিকে এগিয়ে যায় ঠিক তখনই মুক্তবুদ্ধির ওপর হামলা চালানো হয়। আমরা বহুবার শিল্পী-সাহিত্যিক হত্যার প্রচেষ্টা দেখেছি। মুক্তবুদ্ধি চর্চাকে আক্রমণ মানে মুক্ত চেতনা বিকাশের ওপর আক্রমন। লেখক অধ্যাপক জাফর ইকবালকে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে। তাঁর ওপর হামলা মানে মুক্তবুদ্ধির ওপর আক্রমণ।’
প্রখ্যাত লেখক ও অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে আয়োজিত সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মার্কেটিং বিভাগের অধ্যাপক শাহ আজম শান্তনু এসব কথা বলেন।
রোববার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে রাবি কেন্দ্রীয় সাংস্কৃতিক জোট এই প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
সমাবেশে ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ও নাট্যকার মলয় কুমার ভৌমিক বলেন, ‘জাফর ইকবালকে ইসলামের শত্রæ আখ্যা দিয়েছে হামলাকারী। আমি হত্যাকারীকে মস্তিষ্ক বিকৃত রোগি মনে করি। এভাবে চলতে থাকলে একদিন পুরো সমাজ মস্তিষ্ক বিকৃত রোগিতে পরিণত হবে। বাংলাদেশে এমন সমাজ কাম্য নয়। এসব হামলাকারীদের বিরুদ্ধে প্রতিবাদের জন্য বিজ্ঞানসম্মত জাগরিত সমাজকে রুখে দাঁড়াতে হবে। হামলার নীল নকশাকারীদের বিচারের দাবি জানাই।’
সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অন্তর আলীর সঞ্চালনায় আরও বক্তব্য দেন দর্শক বিভাগের অধ্যাপক এসএম আবু বক্কর, জোটের সাবেক সভাপতি আব্দুল মজিদ অন্তর, সভাপতি মন্ডলীর সদস্য আনসারুল আলম প্রমুখ।
এর আগে বেলা সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবনের সামনে প্রতিবাদ সমাবেশ করে ফোকলোর বিভাগ। এসময় একই স্থানে প্রতিবাদ সমাবেশে সংহতি জানিয়ে ‘গণহত্যা ও আগ্রাসন বিরোধী শিক্ষার্থীবৃন্দ’র ব্যানারে সিরিয়ায় গণহত্যার প্রতিবাদ জানানো হয়।
এসময় ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. আমীরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আখতার হোসেন, নাট্যকলা বিভাগের অধ্যাপক ড. মোহা. আলমগীর, ছাত্র ফেডারেশনের সভাপতি তাসবিরুল ইসলাম কিঞ্জল প্রমুখ।
এছাড়াও লেখক অধ্যাপক জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ, ইংরেজি বিভাগ, রাবি শাখা ছাত্রলীগ ও পরিবেশ বিষয়ক সংগঠন লিনার্ক। এ হামলায় নিন্দা জানিয়ে জড়িতদের দ্রæত শাস্তির দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রাবি রিপোর্টার্স ইউনিটি, রাবিসাস, প্রেসক্লাব, রাকসু আন্দোলন মঞ্চ, প্রগতিশীল ছাত্রজোট।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed