কমলগঞ্জে মাদ্রাসা অধ্যক্ষের উপর হামলাকারী কারাগারে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে এক মাদ্রাসার অধ্যক্ষের উপর হামলাকারী বখাটের জামিন না মঞ্জুর করে মৌলভীবাজারের মূখ্য বিচারিক হাকিম তাকে কারাগারে প্রেরণ করেন। রোববার সকালে আদালতে উঠে আসামী শাহীন মিয়া জামিন প্রার্থনা করলে তার জামিন না মঞ্জুর হয়।
গত ২১ ফেব্রয়ারি বিকাল ৩টায় পতনঊষার ইউনিয়নের টিলা গ্রামে মীর্জাপুর দাখিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল মোহিত হাসানীকে এ গ্রামের বখাটে শাহিন মিয়া (৩৫) মারধর করেছিল। মারধরকারী বখাটে শাহীনকে গ্রেফতারের দাবিতে ইতিমধ্যে শমশেরনগর বাজারের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মারধরের শিকার মীর্জাপুর দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মোহিত হাসানী রোববার বেলা ২টায় এ প্রতিনিধিকে জানান, অভিযুক্ত আসামী শাহীন মিয়া আদালতে উঠে জামিন প্রার্থনা করেছিল। এসময় তার আইনজীবি জামিন না মঞ্জুরের জন্য প্রার্থনা করলে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক আবু সায়েম মো: আব্দুর রহমান বলেন, তিনি শুনেছেন আসামীর জামিন না মঞ্জুর হলে কারগারে প্রেরণ করা হয়। তিনি আরও বলেন, ঘটনার পর থকে আসামী পালিয়ে বেড়ালে পুলিশ চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে পারেনি।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed