ড. জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে সিকৃবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিথযশা লেখক, বিজ্ঞানী ও শাহজালাল বিজ্ঝান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সিকৃবি শিক্ষক সমিতির উদ্যোগে ৪ মার্চ সকাল ১২টায় প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে অনতিবিলম্বে সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। বেসিক সায়েন্স অ্যান্ড ল্যাঙ্গুয়েজ বিভাগের সহকারী প্রফেসর রাহুল ভট্টাচার্য্যের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ গোলাম শাহি আল, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. মোঃ মতিয়ার রহমান হাওলাদার, মাৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের সহকারী প্রফেসর মোঃ জাকিউল ইসলাম।
উল্লেখ্য ড. জাফর ইকবালের উপর শনিবার বিকেল সাড়ে পাঁচটায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ এলাকায় এক দুর্বিত্ত পিছন থেকে হামলা চালায়। সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেয়ার পর মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে এয়ার এম্বুল্যান্স করে ড. ইকবালকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।
Related News
সিলেট সীমান্তে চোরাকারবারিদের হামলায় বিজিবির ২ সদস্য আহত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ডRead More
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More



Comments are Closed