Main Menu

৭দিনেও পরিচয় মেলেনি বাক্সবন্দী সেই কিশোরীর

Manual6 Ad Code

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: কে এই কিশোরী ! ৭দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি (১৬) বছরের কিশোরীর মৃতদেহের পরিচয় । গত (২৫ ফেব্রæয়ারী) রবিবার সকালে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলায় এক অজ্ঞাত কিশোরী মেয়ের (১৬) লাশ উদ্ধার করে। উদ্ধার হওয়ার এক সপ্তাহ অতিবাহিত হলেও এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি । পুলিশ বলছে প্রত্যেকটি থানায় ছবি পাঠিয়ে দেয়া হয়েছে আমাদের চেষ্ঠা অব্যাহত রয়েছে ।
উল্লেখ্য, গত ২৫ ফেব্রয়ারী সকালে উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামকস্থানে মহাসড়কের পাশে একটি ২১ ইঞ্চির টিভির বক্স পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এসময় বক্সটি খুললে কম্বল দিয়ে মোড়ানো রশি দিয়ে বাধা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর লাশ দেখতে পান । সেসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজাম্মেল হক বলেন, কিশোরীর মৃতদেহের পরিচয় সনাক্ত করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, প্রত্যেকটি থানায় ছবি পাঠানো হয়েছে আশা করি দ্রত পরিচয় পাওয়া যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code