মাধবপুরে বাসচাপায় যুবক নিহত, বাস ভাংচুর
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় যাত্রীবাহি বাস চাপায় সাইফুল ইসলাম (১৯) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। শনিবার (০৩ মার্চ) বিকাল ৩টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদিসপুর তেমুনিয়া মুক্তিযোদ্ধা চত্তরে এ ঘটনাটি ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী উপজেলার বেজুড়া গ্রামের মফিজ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত সাইফুল মোটরসাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মুক্তিযোদ্ধা চত্ত¡র নামকস্থানে পৌঁছালে ঢাকা থেকে সিলেটগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় উত্তেজিত জনতা যাত্রীবাহী বাসটি আটক করে ব্যাপক ভাংচুর করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চন্দন কুমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
হবিগঞ্জে তিন ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনাRead More
হবিগঞ্জে কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে ৩ জনের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলায় চলমান কালবৈশাখীর তাণ্ডবে জনজীবন কার্যত স্থবির হয়েRead More



Comments are Closed