শাহ্ আরফিনে পাথর শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ্ আরফিন পাথর কোয়ারিতে মাটিচাপায় তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গতকাল শুক্রবার (২ মার্চ) নিহত শ্রমিক আফাজ উদ্দিন এর ভাই মুহিব আলী বাদী হয়ে চারজনকে আসামি করে কোম্পানীগঞ্জ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে আসামী করা হয়েছে।
এজাহারনামীয় আসামীরা হচ্ছে- শাহ্ আরফিন টিলা এলাকার শুক্কুর হাজীর পুত্র বশর মিয়া ও কালা মিয়া, পাড়–য়া কালাসাদক এলাকার নুরুল ইসলাম ও সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জামলাবাদ গ্রামের কয়েছ আহমদ। এ ঘটনায় আটক আসামী কালা মিয়াকে জেলহাজতে পাঠানো হয়েছে।
গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে শাহ্ আরফিনে স্থানীয় বশর, কালা মিয়া ও তাদের সহযোগীদের গর্তে পাথর উত্তোলনের সময় মাটিচাপায় শ্রমিক আফাজ উদ্দিন, জাহিদ হোসেন ও কাছা মিয়া নিহত হন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) দিলীপ কান্ত নাথ মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপর গর্তের মালিক কালা মিয়াকে আটক করা হয়। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।
Related News
কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, পালানোর সময় স্বামী গ্রেপ্তার
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্ত্রীকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার অভিযোগে স্বামীRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূRead More



Comments are Closed