বিশ্বনাথে দোকানে চুরি, ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের নতুন বাজারে একটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে। বুধবার রাতে উপজেলা সদরের নতুন বাজারের টিএনটি রোডে পাইকারি কাপড় বিক্রেতা গোলাম সরওয়ারের ব্যবসা-প্রতিষ্ঠান মেসার্স লামিম এন্ড সাইফা কালেকশন ফেব্রিক্স এ চুরির ঘটনা ঘটে। এসময় চোরদল প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ লক্ষ টাকার মালামাল নিয়ে যায়।
জানা গেছে, উপজেলা সদরের নতুন বাজারের টিএনটি রোডে মেসার্স লামিম এন্ড সাইফা কালেকশন ফেব্রিক্স নামের প্রতিষ্ঠানের মালিক গোলাম সরওয়ার গত বুধবার রাতে দোকান বন্ধ করে বাসায় যান। বৃহস্পতিবার সকালে দোকানে এসে দেখেন সার্টারের তালা ভাঙ্গা। এরপর ভিতরে প্রবেশ করে দেখেন দোকানের সব কিছু এলোমেলো ও প্রায় ৩ লাখ টাকার মালামাল লুট করেছে চুরেরা। পরে বিশ্বনাথ নতুন বাজার বণিক সমিতির নেতৃবৃন্দ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় বণিক সমিতির নেতৃবৃন্দের সহযোগিতায় পার্শ্ববর্তি মজাহিদ আলীর কলোনির ৩টি বাসা থেকে প্রায় ৫ হাজার টাকার মালামাল উদ্ধার করে থানা পুলিশ। এসময় জিজ্ঞাসাবাদের জন্য মজাহিদ আলীর কলোনির ভাড়াটিয়া পারভেজ মিয়া (২৫) ও জিতু মিয়ার স্ত্রী আমিনা বেগম (৩৫) এবং রামাল মিয়ার স্ত্রী খালেদা বেগমকে (২৪) থানায় নিয়ে গেছে পুলিশ। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান দোকান মালিক গোলাম সরওয়ার।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed