কোম্পানীগঞ্জে গর্ত ধসে ৫ শ্রমিক নিহতের ঘটনায় মামলা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের কালাইরাগ সীমান্তে কোয়ারি থেকে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় হত্যা মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে মামলাটি করেন নিহত পাথর শ্রমিক আতাবুরের ছেলে নাছির মিয়া।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম (গণমাধ্যম) জানান, পাথর কোয়ারিতে পাঁচ শ্রমিক নিহতের ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদ হোসেন, তার সহযোগী ফয়জুল, মাসুক, কালা, সত্তারসহ সাতজনের নাম উল্লেখ করে হত্যার অভিযোগ এনে থানায় মামলা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর সঙ্গে সঙ্গে পুলিশ অভিযান চালিয়ে ওই কোয়ারির শ্রমিকদের প্রধান আব্দুর রউফকে গ্রেফতার করে। তাকেও এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য গত রোববার রাতে জেনারেটর চালিয়ে গর্ত থেকে পাথর উক্তোলনের সময় মাটি ধসে ৫ শ্রমিক নিহত ও অপর ৩ জন আহত হয়।
নিহতরা হলেন দক্ষিণ সুনামগঞ্জের মুরাদপুর গ্রামের হযরত আলীর পুত্র মতিবুর রহমান (৩২) এবং একই গ্রামের আসকর আলীর পুত্র রুহুল আমিন (২২), দক্ষিণ সুনাগঞ্জের ছলেরবন্দ গ্রামের আব্দুল জলিলের পুত্র আশিক আলী (৩০), জামালগঞ্জ উপজেলার কলক্তা গ্রামের আম্বর আলীর পুত্র আতাবুর (৪০) ও একই গ্রামের মঈন উদ্দিন (৩০)।
এ ঘটনায় আহতরা হলেন রুহেল (১৮), রাকিবুল (১৬) ও ফিরোজ আলী (৪৫)। তাদের মধ্যে ফিরোজ আলীর অবস্থা আশঙ্কাজনক। তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed