কানাইঘাটে বিদ্যুস্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সন্তানের জনক ফয়েজ উদ্দিন কয়েছ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার দিঘীরপাড় পূর্ব ইউপির শাহপুর গ্রামের মৃত ছমর উদ্দিনের পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টায় পাশর্^বর্তী কাজিরগ্রামে আব্দুর রহমানের বাড়িতে সে রাজমিস্ত্রীর কাজে যায়। সেখানে কাজ করার এক পর্যায়ে পানি উঠানোর জন্য মটরে সুইচ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়। ঘটনাটি দেখতে পেয়ে বাড়ীর আশপাশের লোকজন দ্রুত বিদ্যুৎ সংযোগ বন্ধ করে তাকে জকিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed