বিয়ানীবাজারে দুঃসাহসিক চুরি, ১৭ লাখ টাকার মাল লুট
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেওলা ইউনিয়নের কাকরদিয়া গ্রামের রুহেল মিয়ার বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রোববার দিবাগত রাতে একদল চোর ঘরে প্রবেশ করে প্রায় ২৫ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ টাকা ও ১২/১৩ টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়। গণমাধ্যম কর্মীদের কাছে এমন অভিযোগ করেছেন বাড়ির মালিক মাস্টার দেলোয়ার হোসেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনার পর থেকেই এলাকায় চুরি, ডাকাতির আতংক দেখা দিয়েছে। পুলিশ জড়িত কাউকে সনাক্ত কিংবা গ্রেফতার করতে পারেনি।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো.শাহজালাল মুন্সী বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে এ ঘটনায় বাড়ির লোকজন থানায় মামলা করেনি। তিনি বলেন, চুরির সাথে জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed