Main Menu

হজ প্যাকেজ অনুমোদন, বাড়ল বিমান ভাড়া

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি ২০১৮ সালের হজ প্যাকেজ অনুমোদন করেছে মন্ত্রিসভা। এতে সরকারি ব্যবস্থাপনায় সর্বোচ্চ হজ প্যাকেজ বা খরচ ধরা হয়েছে তিন লাখ ৯৭ হাজার ৩২৯ টাকা। আর সর্বনিম্ন প্যাকেজ তিন লাখ ৩১ হাজার ৩৫৯ টাকা। এর মধ্যে বিমান ভাড়া বেড়েছে।

আজ সোমবার (২৬ ফেব্রয়ারী) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি আরো জানান, এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা সাত হাজার ১৯৮ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় এ সংখ্যা এক লাখ ২০ হাজার। মোট হজযাত্রীর সংখ্যা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

শফিউল আলম জানান, এবার বিমান ভাড়া বেড়ে হয়েছে এক লাখ ৩৮ হাজার ১৯১ টাকা। আগে এই ভাড়া ছিল এক লাখ ২৪ হাজার টাকা।

Share





Related News

Comments are Closed