Main Menu

বিশ্বনাথে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে তিন ব্যবসা প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। সোমবার বিকেলে উপজেলা সদরের পুরান বাজারে এ কোর্ট পরিচালিত হয়। পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে পরিচালিত এই মোবাইল কোর্ট নোংরা পরিবেশ, মূল্য তালিকা না থাকার কারণে পুরান বাজারের রাজধানী রেস্টুরেন্টকে ২ হাজার টাকা, ফিজাকে ১ হাজার ও পানসি রেস্টুরেন্টকে ৫ শত টাকা জরিমানা করে।
কোর্ট পরিচালনার সত্যতা স্বীকার করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিতাভ পরাগ তালুকদার।

Share





Related News

Comments are Closed