Main Menu

শাবিপ্রবি’র বঙ্গবন্ধু হলের ডাইনিংয়ে তালা!

বৈশাখী নিউজ ডেস্কঃ নিয়মিত অস্বাস্থ্যকর ও নিম্নমানের খাবার পরিবেশন করায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ডাইনিং এ তালা ঝুলিয়ে দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা ছয়টা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত ডাইনিং তালাবদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। এসময় ডাইনিং এর একজন কর্মচারী ভিতরে আটকা পড়েন।

পরে হলের প্রভোস্ট অধ্যাপক ড. এস এম হাসান জাকিরুল ইসলামের মধ্যস্থতায় ডাইনিং খুলে দেয়া হয়। এসময় শিক্ষার্থীরা মানসম্মত ও পুষ্টিকর খাবার, তরকারিতে ভিন্নতা আনয়ন, ডাইনিং রুম পরিচ্ছন্ন রাখা, দক্ষ বাবুর্চি নিয়োগ, পরিষ্কার থালাবাসনে খাবার পরিবেশনসহ বিভিন্ন দাবি রাখেন।

শিক্ষার্থীদের অভিযোগ, ডাইনিং এ বেশিরভাগ সময় পচাঁ টমেটো, পোকাযুক্ত সীম দিয়ে তরকারি রান্না করা হয়। অনেক সময় তরকারীতে টিকটিকি ও তেলাপোকা পাওয়া যায়। এছাড়া রাতের ভাত দিয়ে সকালের খিচুরি রান্না, ভাতের সঙ্গে পোকা এবং শাকের ভিতর ঘাস পাওয়া নিত্যনৈমিত্তিক ব্যাপার। যদিও ডাইনিংয়ের বাবুর্চি আলী হোসাইন এসব অভিযোগ অস্বীকার করেন।

Share





Related News

Comments are Closed