ভোলাগঞ্জে গর্ত ধসে প্রাণহানির ঘটনায় আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জে কোয়ারি ধসে শ্রমিক হতাহতের ঘটনায় গর্তের লেবার সর্দার আব্দুর রউফকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় দুই জনের লাশ উদ্ধার করা হলেও আরো দুজন এখনো নিখোঁজ রয়েছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে তিন জনকে।
ন্থানীয় সূত্র জানায়, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলী আমজাদের মালিকানাধীন গর্তে জেনারেটর চালিয়ে পাথর তোলার সময় রোববার রাত সাড়ে ৯টায় গর্ত ধসের ঘটনা ঘটে।
এতে নিহত শ্রমিকরা হলেন, দক্ষিণ সুনামগঞ্জ থানাধীন মুরাদপুর গ্রামের হযরত আলীর পুত্র মতিবুর রহমান (৩২) এবং একই গ্রামের আসকর আলীর পুত্র রুহুল (২২)।
আহতদের মধ্যে রয়েছেন- দক্ষিণ সুনামগঞ্জ থানার আক্তাপাড়া গ্রামের কাশেম আলীর পুত্র রুহেল (১৮), একই থানার মুরাদপুর গ্রামের তেরাব আলীর পুত্র ফিরোজ আলী (৪৫) এবং জামালগঞ্জ থানার মল্লিকপুর গ্রামের মকসুদ আলীর পুত্র রাকিবুল (১৬)। গুরুতর আহত ফিরোজ আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দুজন কোম্পানীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। তবে নিখোঁজ ২ জনের পরিচয় এখনো জানা যায়নি।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুর রহমান খান দুই জনের মৃত্যু এবং তিন জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। এ ঘটনায় গর্তের লেবার সর্দার আব্দুর রউফকে আটক করা হয়েছে বলে জানান ওসি।
দুর্ঘটনার খবর পেয়ে রাতেই কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল লাইছ, থানার অফিসার ইনচার্জ (তদন্ত) দিলীপ কান্তি নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
Related News
সিলেটে সন্তান জন্মের ৩ দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে সন্তান জন্ম দেওয়ার মাত্র তিন দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় প্রাণRead More
সিলেটে হত্যা মামলার ৩ আসামি চট্টগ্রামে ধরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকা চাওয়ায় চাচাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায়Read More



Comments are Closed