Main Menu

নবীগঞ্জে অজ্ঞাত কিশোরীর লাশ উদ্ধার

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে এক অজ্ঞাত কিশোরীর (১৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ওই কিশোরীর লাশ উদ্ধার করে ।
জানা যায়, উপজেলার পানিউমদা ইউনিয়নের রুকনপুর নামকস্থানে মহাসড়কের পাশে একটি ২১ ইঞ্চি টিভির বক্স পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এসময় বক্সটি খুললে কম্বল দিয়ে মোড়ানো রশি দিয়ে বাধা অবস্থায় অজ্ঞাত এক কিশোরীর লাশ দেখতে পান। এসময় স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। খবর পেয়ে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজম্মল হক এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপলার বাজার তদন্তকেন্দ্রের ইনচার্জ মোজম্মল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছেনা। তবে উদ্ধারকৃত কিশোরীর শরীরের মুখে এবং পায়ে ক্ষত চিহ্ন রয়েছে ।

Share





Related News

Comments are Closed