নবনিযুক্ত আইজিপি সিলেট আসছেন আজ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী আজ শনিবার সিলেট আসছেন। দুপুর সাড়ে ১২টায় তিনি বিমানযোগে সিলেট আসবেন। বিকেল সাড়ে ৩টায় জেলা পুলিশ লাইন্স মাঠে আয়োজিত মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন তিনি। সিলেট মেট্রোপলিটন ও জেলা পুলিশ যৌথভাবে এ সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে সভাপতিত্ব করেন সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ মো: কামরুল আহসান।
সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান এবং এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার মো: আব্দুল ওয়াহ্হাব আইজিপি’র সিলেট সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। সফরকালে আইজিপি হযরত শাহজালা(র.) ও হযরত শাহপরান (র.) এর মাজার জিয়ারত ও করতে পারেন।
প্রসঙ্গত, গত ৩১ জানুয়ারি আইজিপি হিসাবে যোগ দেন ড. জাবেদ পাটোয়ারী। আইজিপি হিসাবে যোগদানের পর আজ শনিবার তিনি প্রথম সিলেটে আসছেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed