Main Menu

বাগেরহাটে বিদ্যুৎস্পৃস্টে যুবলীগ নেতা নিহত

এস এম সাইফুল ইসলাম কবির, খুলনা থেকে : বাগেরহাটের ফকিরহাটে বিদ্যুৎস্পৃস্টে মো. ফরিদ মল্লিক (৪৫) নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে নিজ মৎস্য ঘেরে বিদ্যুতের মটরের সংযোগ দিতে গিয়ে অসাবধনতা বশত তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে দুপুরের দিকে ফকিরহাট উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। তিনি ফকিরহাট উপজেলা মানসা বাহিরদিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাহিদ শেখ বলেন, উপজেলার মানসা বাহিরদিয়া ইউনিয়নের বাহিরদিয়া গ্রামের মজিদ মল্লিকের ছেলে মো. ফরিদ মল্লিক ফরিদ মল্লিক দুপুরে বিদ্যুতের র্স্পশে মারা যান।

Share





Related News

Comments are Closed