Main Menu

উপবন লাইনচ্যুত, সিলেটের পথে রেলযোগাযোগ বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঢাকাগামী ‘উপবন এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে বৃহস্পতিবার মধ্যরাত থেকে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
বাংলাদেশ রেলওয়ের সিলেট বিভাগের সহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাঁতগাও স্টেশনের সামনে সিলেট থেকে ছেড়ে যাওয়া উপবন ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হলে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রকৌশলী মুজিবুর বলেন, রাতে সাঁতগাও স্টেশন অতিক্রমের পর ট্রেনের ‘পুলিং রড’ ভেঙে লাইনের ‘পয়েন্ট অ্যান্ড ক্রসিং’ এর কয়েকটি বøকের মধ্যে পড়ে যায়। এতে বøক ভেঙে ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়।
তিনি জানান শুক্রবার সকাল ৬টায় কুলাউড়া ও আখাউড়া থেকে আসা দুটি রিলিফ ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে। টেনটি উদ্ধার করে যোগাযোগ স্বাভাবিক করতে অনেক সময় লাগবে।
তিনি আরও বলেন, এই ট্রেনে সিলেট থেকে ঢাকা যাচ্ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানসহ সহস্ররাধিক যাত্রী। তবে তিনিসহ কোনো যাত্রী আহত হয়নি।
শ্রীমঙ্গল উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আশেকুল হক বলেন, দুর্ঘটনার পরপর শ্রীমঙ্গল থানা পুলিশ অর্থ প্রতিমন্ত্রীকে একটি প্রাইভেটকারে করে ঢাকায় পৌঁছে দেন।
শুক্রবার সকাল সাড়ে ৮টায় শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রেনটির উদ্ধার কাজ চলছে।
সিলেট স্টেশন মাস্টার কাজি শহিদুর রহমান বিষয়টি নিশ্চিতত করে জানান, দূর্ঘটনা কবলিত উপবন ট্রেনটি বৃহস্পতিবার রাত ১০টায় সিলেট স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

Share





Related News

Comments are Closed