কুবির ভর্তি পরীক্ষা শুরু শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেনির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শুক্রবার। ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়টির কর্তৃপক্ষ।
শুক্রবার ‘এ’ ও ‘বি’ এবং শনিবার ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার জানান, বিশ্ববিদ্যালয়সহ ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানকে পরীক্ষার কেন্দ্র করা হয়েছে।
এবার প্রতি আসনের বিপরীতে লড়বেন ৫৩ জন শিক্ষার্থী। ৬টি অনুষদের অধীনে মোট ১ হাজার ৪০টি আসনের বিপরীতে আবেদন করেছে ৫৪ হাজার ৮০৯ জন শিক্ষার্থী।
এ বছর ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ৭টি বিভাগে মোট ৩৫০টি আসনের বিপরীতে আবেদন করেন ২৩ হাজার ৬২৫ জন, ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) ৮টি বিভাগে ৪৫০টি আসনের বিপরীতে ১৯ হাজার ৩৭২ জন ও ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) ৪টি বিভাগে ২৪০টি আসনের বিপরীতে ১১ হাজার ৮১২ জন শিক্ষার্থী।
ভর্তি পরীক্ষা সংক্রান্ত যে কোন তথ্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.cou.ac.bd) ও হেল্পলাইন-০১৫৫৭-৩৩০৩৮১/০১৫৫৭-৩৩০৩৮২ জানা যাবে।
২০১৭-২০১৮ শিক্ষাবর্ষ হবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২তম ব্যাচ। গত বছরের ১৭ ও ১৮ নভেম্বর এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিশ্ববিদ্যালয়ের অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত ৬ নভেম্বর তা স্থগিত করা হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed