Main Menu

জাবিতে রাজা রানী নির্বাচন শুক্রবার

আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ৪০তম অাবর্তনের র‍্যাগ উৎসব (শিক্ষা সমাপনী অনুষ্ঠান) উদযাপন উপলক্ষ্যে ‘র‍্যাগ ৪০’ এর রাজা রানী নির্বাচন শুক্রবার অনুুুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জাকসু ভবনে ভোট অনুষ্ঠিত হবে। ৪০তম অাবর্তনের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে র‍্যাগ’র রাজা ও রানী নির্বাচন করবেন। তিন জন নির্বাচন কমিশনার এই নির্বাচনের সার্বিক বিষয় পরিচালনা করবেন।

অাজ বৃহষ্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জাকসু ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ‘রাজা-রাণী নির্বাচন-২০১৮’ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হুসাইন।

“বন্ধুর পথ বন্ধুর নয় বন্ধুর সাহচর্যে”‘ এই স্লোগানকে ধারণ করে ৪০ তম অাবর্তনের র্যাগ উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজা রানী নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে ব্যাপক উৎসবমুখর পরিবেশ বিচার করছে। ক্যাম্পাসের বিভিন্ন ভবনের দেয়াল ছেয়ে গেছে রাজা রানীর পোস্টার, ব্যানারে। প্রচার প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন ৪০তম অাবর্তনের এর শিক্ষার্থীরা।

‘র‍্যাগ ৪০’ এর রাজা হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ফার্মেসি বিভাগের ছাত্র এএসএম মাহবুবুল আলম রিনাদ ও লোক প্রশাসন বিভাগের ছাত্র মো. ইমরান হোসাইন, নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ছাত্র আবু কাওছার। অন্যদিকে রানী হওয়ার জন্য প্রতিদ্বন্দ্বীতা করছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ছাত্রী যারীন তাসনিম এবং রসায়ন বিভাগের ছাত্রী কাজী সায়মা বানু।

Share





Related News

Comments are Closed