চাঁদপুরে হত্যা মামলায় ৫ জনের ফাঁসি
বৈশাখী নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তরে মাসুদ রানা নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া ৩ জনকে খালাস দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামুনুর রশিদ এ রায় দেন। অতিরিক্ত সরকারি কৌঁসুলি সায়েদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডিতরা হলেন- মতলব উত্তরের ইয়ামিন বেপারী (২৪), পশ্চিম লুধুয়া গ্রামের আবদুল খালেক মোল্লা (৩২), ফারুক ওরফে নবী (২৫), আলী মুন্সী (২৮) ও দক্ষিণ লুধুয়া গ্রামের সেলিম মাঝি (২২)। রায় ঘোষণাকালে আসামি ফারুক ও আলী মুন্সী উপস্থিত ছিলেন। অন্যরা ঘটনার পর থেকে পলাতক।
অপর তিন আসামি পশ্চিম লুধুয়া গ্রামের কামাল হাওলাদার (৩০), কেরামত আলী মোল্লা (৫৫) ও চেরাগ আলী মোল্লাকে (৫২) বেকসুর খালাস দিয়েছেন আদালত।
২০০৮ সালের ৫ অক্টোবর রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে মাসুদ রানাকে শ্বাসরোধে হত্যা করে লাশ ডোবায় ফেলে দেয়া হয়। ১৫ অক্টোবর লাশ পেয়ে তার বাবা রবিউল মতলব উত্তর থানায় আটজনের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ২০০৯ সালের ৩০ মে এ মামলার অভিযোগপত্র দেয়।
Related News
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More
হবিগঞ্জে তরুণীকে ধর্ষণের পর হত্যা, ২ জনকে মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা ধর্ষণ ও হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেনRead More



Comments are Closed