মহিলা কলেজে দেয়াল পত্রিকা প্রকাশ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে ‘অগ্নিপ্রভা’ নামে মহান একুশে ফেব্রয়ারি উপলক্ষে আজ মঙ্গলবার দেয়ালপত্রিকা প্রকাশ করা হয়েছে।
দেয়ালপত্রিকা উদ্ধোধন করেন কলেজের অধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জী এবং এ সময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ ফাতেমা জিন নুরাইন।
১৪ ফেব্রয়ারি থেকে শিক্ষার্থীদের কাছে লেখা সংগ্রহ শুরু করে অগ্নিপ্রভার সংগঠকরা। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ইতিহাসের আলোকে সমাজের সকল অন্যায় বাধা বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে চলার প্রত্যয় ব্যক্ত করেন অগ্নিপ্রভার সংগঠকরা।
উদ্বোধনের সময় শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে কলেজের অধ্যক্ষ আগামী দিনের কাজে আরো এগিয়ে যাওয়ার আহবান জানান।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed