Main Menu

তিন সুখবর দিলেন প্রধানমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: সাম্প্রতিক ইতালি সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনটি সুখবর দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে প্রথমেই বাংলাদেশ ফোর-জি’র যুগে প্রবেশের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এরপর আগামী মার্চে স্যাটেলাইট উৎক্ষেপণ এবং সবশেষ যুক্তরাজ্যের কার্গো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবর দেন তিনি।
সোমবার (১৯ ফেব্রয়ারী) বিকেল পৌনে ৪টায় গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে ইতালি সফর নিয়ে লিখিত বক্তব্য শেষে তিনি ওই তিন সুখবর দিলেন।
সফরে ইফাদের সঙ্গে দেশের উত্তর-পূর্বের ৬ জেলার ২৫ উপজেলার পিছিয়ে পড়া গ্রামীন মানুষের অবকাঠামো ও বাজার উন্নয়নে ৯২ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি সই করার কথা উল্লেখ করেন।
ফোর-জি সেবার ঘোষণা দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীর জন্য একটি সুখবর দেই। আর তা হচ্ছে আজ থেকে আমরা ফোর-জি নেটওয়ার্ক যুগে প্রবেশ করছি।ফোর-জি নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল মহাসড়কে আমরা এক নতুন মাইলফলক স্থাপন কররলাম।’
ঘোষণায় নিজের সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ফোর-জি চালুর সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বিটিআরসি, ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান।
ফোর-জি চালুর ঘোষণার পাশাপাশি আগামী মার্চ মাসে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের বিষয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। আগামী মার্চ মাসেই এই স্যাটেলাইট উৎক্ষেপণের আশাবাদ ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আগামী মার্চ মাসে উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট। গতকাল আমি এ বিষয়ে সর্বশেষ প্রস্তুতির খবরাখবর নেই। ফ্লোরিডার আবহাওয়ার ওপর ভিত্তি করে আসছে মার্চ মাসেই উৎক্ষেপিত হতে পারে বঙ্গবন্ধু স্যাটেলাইট। আর এর মাধ্যমে আমাদের নিজেদের একটি স্যাটেলাইট হবে।’

উল্লেখ্য, গত ১১-১৪ ফেব্রুয়ারি চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী ইতালি ও ভাটিকান সিটিতে যান। আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের (আইএফএডি) প্রেসিডেন্ট গিলবার্ট এফ হংবো-এর আমন্ত্রণে আইএফএডির বার্ষিক পরিচালনা পরিষদের বৈঠকে তিনি অংশ নেন।

পোপ ফ্রান্সিসের আমন্ত্রণে ভাটিকান সিটির হলি সি সফর করেন শেখ হাসিনা। পোপ ও ভাটিকান সিটির স্বরাষ্ট্রমন্ত্রী কার্ডিনাল পিয়েত্র পারোলিনের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করেন।

Share





Related News

Comments are Closed