Main Menu

কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে শারমিন আক্তার (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দিতে এসে নিখোঁজ হয়েছে। এব্যাপারে ওই ছাত্রীর বাবা মো: মুছন মিয়া কমলগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন। ঘটনাটি ঘটেছে, রোববার সকাল সাড়ে ৯ টায় কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে।
কমলগঞ্জ থানায় দায়েরকৃত সাধারণ ডায়রি সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের সিএনজি অটোরিক্সার চালক মো: মুছন মিয়ার মেয়ে শারমিন আক্তার (১৫) কমলগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
রোববার সকালে পরীক্ষা দেওয়ার কথা বলে বাড়ি থেকে স্কুলে যায় । পরীক্ষা কেন্দ্র কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রবেশ করে বান্দবীদের কলম আনার কথা বলে আর স্কুলে যায়নি। পরীক্ষায় অংশগ্রহন না করায় স্কুলের প্রধান শিক্ষক রনেন্দ্র কুমার দেব মেয়ের বাবাকে মোবাইল ফোনে জানান। মেয়ের বাবা আত্মীয়স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে কোথাও না পেয়ে কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। (নং-৮৫৪, তারিখ: ১৮/০২/১৮ইং)।
কমলগঞ্জ থানার ওসি মো: মোকতাদির হোসেন পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেণ, এ ঘটনায় থানায় একটি জিডি হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।

Share





Related News

Comments are Closed