তানিম ও মিয়াদের হত্যাকারীদের গ্রেফতার দাবিতে মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নিজ দলের ক্যাডারদের হামলায় নিহত সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ কর্মী তানিম খান ও এমসি কলেজ ছাত্রলীগকর্মী ওমর মিয়াদের খুনিদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছে সরকারি কলেজ ছাত্রলীগ।
রোববার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে সিলেট-তামাবিল সড়কে মানবন্ধন করেন নেতাকর্মীরা। এসময় তারা দুই ছাত্রলীগ কর্মী খুনের ঘটনায় জড়িতদের গ্রেফতার করে শাস্তির দাবিও জানান।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য নাজমুল ইসলামের সভাপতিত্বে ও সাবেক গণশিক্ষা সম্পাদক কনক পাল অরুপের পরিচালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ আতাউর রহমান।
বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক নাসিমা হক খান, কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মামুন, জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা ছাত্রলীগ নেতা মিজানুর রহমান মজনু, কাজী জাহেদ, সুব্রত চক্র, ফাইয়াদ জামিল, রাউছার উদ্দিন আহমদ, সরকারি কলেজ ছাত্রলীগ নেতা রুহেল আহমদ, সুহেল আহমদ, এনাম আহমদ, রেজাউল হক, এম.এ এমরাজ, নাইম আহমদ, আনাছ আহমদ, রাহি আহমদ, অমু মিয়া, মতিউর রহমান ইমতিয়াজ শাহীন, রাওয়ান সারুয়ার, সাজন, হিফজুর, আশরাফ দিললাদ, সাজু, নাসির, শাহিন, সুলতান, জুয়েল, সাইদুল প্রমুখ।
Related News
বাসচাপায় মোটরাসাইকেল আরোহি এক বন্ধু নিহত, ২ জন হাসপাতালে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে বাসের ধাক্কায় শ্রাবণ সরকার (১৫) নামে এক কিশোর নিহত হয়েছে।Read More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed