Main Menu

জাবিতে এ্যালামনাই ডে ও মিলনমেলা উদযাপন

আসিফ, জাবি প্রতিনিধি: সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানান আয়োজনের মধ্য দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে ‘এ্যালামনাই ডে ও মিলনমেলা-২০১৮’। বিশ্ববিদ্যালয়ের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী দিবস উপলক্ষে ‘জাহাাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এসোসিয়েশনের উদ্যোগে এ মিলনমেলার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে সকাল থেকেই পরিবার-পরিজন নিয়ে আসা প্রাক্তণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হতে থাকে পুরা ক্যাম্পাস।

শুক্রবার সকাল ১০টায় ব্যবসায় শিক্ষা অনুষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে দিবসটির নানান কর্মসূচি উদ্বোধন করেন এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।

উদ্বোধনী বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে উপাচার্য বলেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আমাদের প্রাণের বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ও অর্জন আমাদেরকে আলোড়িত ও আন্দোলিত করে। এ্যালামনাই এসোসিয়েশনের এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও খ্যাতির প্রসারে কাজ করতে পারে। এ্যালামনাই এসোসিয়েশনের প্রধান পৃষ্ঠপোষক উপাচার্য ড. ফারজানা ইসলাম বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রায় সকলকে একযোগে কাজ করার আহবান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণিল আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন ক্রেন সেলিম আল দীন মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। র‌্যালিতেএ্যালামনাই এসোসিয়েশন আহবায়ক সাবেক উপাচার্য অধ্যাপক ড. শরীফ এনামুল কবির, প্রো-উপাচার্য(শিক্ষা) অধ্যাপক ড. আবুল হোসেন, প্রা-উপাচর্য(প্রশাসন) অধ্যাপক ড. আমির হোসেন, রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকসহ সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এছাড়াও, বেলা সাড়ে ১১টায় দিক সেলিম আল দীন মুক্তমঞ্চ তৃতীয় ব্যাচে ভর্তিকৃত সকল শিক্ষার্থীদের সংবর্ধনা, ১২টায় আলোচনা সভা, ১টার দিক মধ্যাহ্নভোজ, আড়াইটায় স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিকেল ৫টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সন্ধ্যা ৭টায় র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

 

Share





Related News

Comments are Closed