মাত্র দুই হাজার টাকায় বিমান ভ্রমণ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আকাশ পথে ভ্রমণকে আরো সাশ্রয়ী এবং অধিকতর স্বাচ্ছন্দ্যময় করে তুলতে ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট রুটে ওয়ানওয়ে মাত্র দুই হাজার টাকায় (সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ) ভাড়া ঘোষণা করছে। যাত্রীদের জন্য সুপরিসর বোয়িং-৭৭৭ এবং বোয়িং-৭৩৭ উড়োজাহাজে এ ভাড়া নির্ধারণ করা হয়েছে।
তবে এই অফার আগামী ৩১ মার্চ, ২০১৮ পর্যন্ত বহাল থাকবে।
উল্লেখ্য, উক্ত ভাড়ার উপর দুই বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য ৯০% এবং ০২-১২ বছর পর্যন্ত বয়সীদের জন্য ২৫% ডিসকাউন্ট সুবিধা আছে।
বিমানের সকল সেলস সেন্টার, ট্রাভেল এজেন্ট থেকে নগদ/ক্রেডিট কার্ড/ বিকাশ/ রকেট এবং বিমান ওয়েবসাইট থেকে ক্রেডিট কার্ড/ রকেট এর মাধ্যমে টিকিট ক্রয়ের সুবিধা থাকছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গ্রীস্মকালীন সময়সূচিতে প্রতি সপ্তাহে ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটে ৫৯টি এবং ঢাকা-সিলেট-ঢাকা রুটে ৪৮টি ফ্লাইট পরিচালনা করছে।
এই অফারের বিষয়ে বিস্তারিত জানতে বিমান ওয়েবসাইট www.biman-airlines.com –এ ভিজিট অথবা ফোন নম্বর ০২-৮৯০১৬০০ /২৭১০ ও ০২-৫৬০১৫১-৫৯ / ১৬১ তে যোগাযোগ করা যেতে পারে।
Related News
এক ভিসায় যাওয়া যাবে মধ্যপ্রাচ্যের ৬ দেশে!
পর্যটন ডেস্ক: উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) ভুক্ত ছয়টি দেশে ভ্রমণের জন্য বহুল প্রতীক্ষিত একক পর্যটনRead More
বাংলাদেশি রোগীদের চিকিৎসা যাত্রা সহজ করতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশি রোগীদের মালয়েশিয়ায় চিকিৎসা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ ও রোগীবান্ধব করতে উদ্যোগRead More



Comments are Closed