আবারও জাবি উপাচার্য ফারজানা ইসলাম
আসিফ, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক ড. ফারজানা ইসলাম। তিনি বাংলাদেশে প্রথম এবং একমাত্র নারী উপাচার্য।
রাষ্ট্রপতির কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে আবারো উপাচার্য হিসেবে মহামান্য রাষ্ট্রপতি তাকে মনোনীত করেছেন।
তবে রাষ্ট্রপতির আদেশের চিঠি এখানো তাঁর কাছে পৌঁছায়নি বলে জানান অধ্যাপক ড.ফারজানা ইসলাম। তিনি বলেন, শুনেছি রাষ্ট্রপতি মহোদয় আমাকে দ্বিতীয় মেয়াদের দায়িত্ব দিয়ে সকল ফাইলে স্বাক্ষর করেছেন। তবে চিঠির অনুলিপি এখনো আমি হাতে পাইনি।
২০১৪ সালের ২ মার্চ দেশের প্রথম নারী উপাচার্য হিসেবে অধ্যাপক ফারজানা ইসলাম দায়িত্বভার গ্রহণ করেন। আগামী ২ মার্চ তার মেয়াদ শেষ হওয়ার আগেই মাননীয় আচার্য মহোদয় গতকাল বুধবার তাকে আবারও দায়িত্ব দেন। তিনি আগামী ৪ বছর দায়িত্ব পালন করবেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed