Main Menu

নড়াইলে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক : নড়াইলে দিনে-দুপুরে লোকজনের সামনে গুলি করে ও কুপিয়ে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে হত্যা করা হয়েছে।
লোহাগড়া উপজেলার আট নং দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশকে (৪৭) বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে হত্যা করে সন্ত্রাসীরা।
অল্প কিছুক্ষণের মধ্যে পলাশকে হত্যা করে পালিয়ে যায় হত্যাকারীরা।

নড়াইলের পুলিশ সুপার সর্দার রকিবুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

লতিফুর রহমান পলাশ আট নং দিঘলিয়া ইউনিয়নের কুমড়ি গ্রামের গোলাম রসুলের ছেলে। তিনি আওয়ামী লীগের সদস্য।

লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিকদার আবদুল হান্নান রুনু ঘটনা নিশ্চিত করে জানান, ‘অজ্ঞাত সন্ত্রাসীরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। কারা এর সঙ্গে জড়িত এখনই তা আমরা বলতে পারছি না।’

Share





Related News

Comments are Closed