জগন্নাথপুরে সাংবাদিক আব্দুল ওয়াহিদের মায়ের ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জের জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক আবদুল ওয়াহিদের মাতা রংমিলা খাতুন (৮০) ইন্তেকাল করেছেন। ইন্না—-রাজেউন। সড়ক দুর্ঘটনায় আহত হওয়ার পর গত সোমবার (১২ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তিনি ৩ পুত্র ও ৩ কন্যাসহ অসংখ্য নাতি নাতনী আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ২টায় নিজ বাড়ি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের বাগময়না গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে জানাযার নামাজ শেষে পাঞ্চায়েতী গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে।
জানাজার নামাজে ইমামতি করেন মরহুমার ছোট পুত্র সাংবাদিক মাওলানা আব্দুল ওয়াহিদ। জানাযা পূর্ব মরহুমার স্মৃতি চারন করে বক্তব্য রাখেন রানীগঞ্জ আলিম মাদ্রাসার শিক্ষক কাজী নজরুল ইসলাম নিজামী। জানাযার নামাজে রানীগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি সুন্দর আলী, প্রবীন সাংবাদিক আব্দুল তাহিদ, জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি মো: হুমায়ুন কবির, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রিয়াজ রহমান, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য জুয়েল মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ছালেহ আহমদ, সমাজসেবী আজাদ মিয়া, আব্বাছ মিয়া, ব্যবসায়ী আক্কাছ মিয়াসহ ধর্মপ্রান মুসলমানগন উপস্থিত ছিলেন।
এদিকে সাংবাদিক আব্দুল ওয়াহিদের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন জগন্নাথপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুর রহমান ওয়াহিদ ও সাধারন সম্পাদক মোঃ আব্দুল হাই। বিবৃতিদাতারা শোক বার্তায় মরহুমার রুহের মাগফেরাত কামনা করেশোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ইশবপুর থেকে সিলেট যাওয়ার পথে গোয়ালাবজার ইউনিয়ন পরিষদের সামনে একটি দ্রুতগামী বাসের চাপায় রংমিলা খাতুন ও তার নাতি রাকিবুল ইসলাম রোহান গুরুতর আহত হন। দীর্ঘদিন চিকিৎসার পর গত সোমবার (১২ ফেব্রয়ারি) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রংমিলা খাতুনের মৃত্যু হলে রাকিবুল ইসলাম রোহান সুস্থ হয়ে বাড়ি ফিরেন।
Related News
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More



Comments are Closed