নবীগঞ্জে বিএনপির গণঅনশন চলছে
ছনি চৌধুরী, হবিগঞ্জ থেকে: খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গণঅনশন কর্মসূচি পালিত হচ্ছে। বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এ কর্মসূচি পালন করছেন।
গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয়ের সামনে বুধবার সকাল ১০টা থেকে এ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি সাবেক এমপি আলহাজ্ব শেখ সুজাত মিয়া বলেন, আমরা কোন সহিংস আন্দোলনে না গিয়ে শান্তিপূর্ণ গণঅনশন পালন করছি। দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নেত্রীকে আমরা মুক্ত করে আনবো।
এসময় পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সাবির আহমেদ চৌধুরীসহ বিএনপি অঙ্গ সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed