Main Menu

বিশ্বনাথে বিএনপি’র অবস্থান কর্মসূচি পালিত

বিশ্বনাথ প্রতিনিধি: জিয়া এতিমখানা ট্রাস্ট দুর্নীতি মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পাঁচ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিশ্বনাথে অবস্থান কর্মসূচী পালন করেছে বিএনপি।
বুধবার (১৪ই ফেব্রুয়ারী) সকালে উপজেলা সদরের পুরান বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে এই কর্মসূচী পালন করা হয়।
সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি ও বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরীর নেতৃত্বে কর্মসূচি পালনে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সহ-সভাপতি মনির মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজী আব্দুল হাই, জেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আরব খান, যুব বিষয়ক সম্পাদক আব্দুল মুমিন মামুন মেম্বার, বিশ্বনাথ সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, রামপাশা ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুছ, বিএনপি নেতা জাহিদুল িইসলাম, আকবর আলী, হেলাল মিয়া, জালাল উদ্দিন, আলী হোসেন ইংরেজ, লিলু মিয়া, সুমন মিয়া, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক আনছার আলী, সেচ্ছাসেবকদল নেতা সাজ্জাদ আলী শিবলু, ইরন মিয়া, জুবেল মিয়া, কবির মিয়া, যুবদলের যুগ্ম আহবায়ক নানু মিয়া, শাহজাহান আলী, আব্দুর রব সরকার, যুবদল নেতা শাহিন মিয়া, শাহেল মিয়া, আব্দুল কাদির, ছাত্রদল নেতা ইমরান আহমদ সুমন, সাঈদ আহমদ, মাসুক আহমদ, আক্তার হোসেন, এমদাদ হোসেন, মাসুদ আহমদ সুমন প্রমুখ।

Share





Related News

Comments are Closed