Main Menu

ভ্যালেন্টাইনস ডে’র মেলায় সিলিন্ডার বিস্ফোরণে নিহত ২

বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের মহেশখালীতে আদিনাথ মেলায় বেলুনের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দু’জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছেন আরো তিনজন। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মেলা প্রাঙ্গণে এই ঘটনা ঘটে। এখন পর্যন্ত হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে নিহতরা বেলুন ব্যবসায়ী স্বামী-স্ত্রী এবং তাদের বয়স আনুমানিক ৫৫ ও ৪৫ বলে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আহতদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানিয়েছেন, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

Share





Related News

Comments are Closed