হবিগঞ্জে গাড়ি চাপায় বৃদ্ধ নিহত
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জে রাস্তা পারাপারের সময় ইমাগাড়ির চাপায় জালাল মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত জালাল মিয়া সদর উপজেলার এড়ালিয়া গ্রামের মৃত আলিম উদ্দিনের পুত্র। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে শহরের শায়েস্তানগর ঈদগার সামনে এ দূঘর্টনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, জালাল মিয়া রাস্তা পার হয়ে গেলে পিছন দিক থেকে একটি ইমাগাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হবিগঞ্জ সদর থানার এসআই রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বাড়ি থেকে বেরিয়ে দুদিন পর লাশ হয়ে ফিরলেন তুহিন
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে নিখোঁজের দুই দিন পর তুহিন মিয়া (২৩) নামে এক সিএনজিRead More
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে পরিষ্কার-পরিচ্ছন্নতাRead More



Comments are Closed