বিএনপি নেতা শামসুজ্জামান দুদু কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর রমনা থানায় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম এ কে এম মঈন উদ্দিন সিদ্দিকী জামিন নামঞ্জুর করে দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার এসআই সুদীপ কুমার ঘোষ দুদুকে আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে আসামিপক্ষের মো. সানাউল্লাহ মিয়া, আব্দুল হান্নানসহ বেশ কয়েকজন আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এরপর আসামিপক্ষের আইনজীবীরা শামসুজ্জামান দুদুর জন্য ডিভিশন চাইলে আদালত কারাবিধি অনুযায়ী কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আদেশ দেন বলে আদালত সূত্রে জানা গেছে।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেয়ার প্রতিবাদে ১২ ফেব্রয়ারী সোমবার প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। মানববন্ধন শেষ করে ফেরার পথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পাশে সেগুনবাগিচা এলাকা থেকে দুদুকে গ্রেপ্তার করে রমনা থানা পুলিশ।
Related News
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More
অনলাইনে গুজব-মিথ্যা তথ্য, ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: অনিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যRead More



Comments are Closed