Main Menu

দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ৫০ লক্ষ টাকার ক্ষতি

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর বাজারে অগ্নিকান্ডে কয়েকটি দোকান ঘরসহ মালামাল পুড়ে গেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) ভোরে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নরসিংপুর বাজারের কাঠ মিস্ত্রি হাসনাত, রাজু উদ্দিন, আলী মিস্ত্রি ও আলা উদ্দিনের ৪/৫টি ফার্নিচার দোকান ছাড়াও গোদামে থাকা কাঠ পুড়ে প্রায় ৫০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নরসিংপুর বাজারের ব্যবসায়ী আব্দুল হান্নান জানান, দোকান ঘরে কি ভাবে আগুন লেগেছে তা আমরা কেউ বলতে পারছিনা। তবে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এ ঘটনাটি ঘটতে পারে বলে ধারনা করছেন তারা।

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার কাজী মহুয়া মমতাজ ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তবে ক্ষয়ক্ষতির পরিমাণের ব্যাপারে এখনো কোনো ধারনা করা যায়নি বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed