বর্ণিল আয়োজনের শাবি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
শাবি প্রতিনিধি: নানা আয়োজনে দেশের শীর্ষ বিদ্যাপিঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার র্যালি, পতাকা উত্তোলন, কেক কাটা এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস ও বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম। পরবর্তীতে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে কেক কাটার মাধ্যমে শেষ হয়।
এতে উপস্থিত ছিলেন ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক ড. রাশেদ তালুকদার, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামান, প্রক্টর জহির উদ্দিন আহমেদসহ, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
উল্লেখ্য, ১৯৯১ সালের ১৩ ফেব্রুয়ারি (১লা ফাল্গুন) ৩২০ একর জায়গায় ৩ টি বিভাগের ১২০ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করে দেশের প্রথম এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।
Related News
শাবিতে ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ জানুয়ারি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখRead More
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু, জেনে নিন নিয়ম
বৈশাখী নিউজ ডেস্ক: এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হয়েছে। প্রকাশিতRead More



Comments are Closed