Main Menu

হবিগঞ্জে সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় পূর্ব শত্রুতার জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত কুদ্দুছ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত বৃদ্ধ কুদ্দুছ মোল্লা উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত নওয়াব আলী মোল্লার ছেলে।

লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলার রহমান জানান, উপজেলার মুড়িয়াউক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান মোল্লা ও মুড়িয়াউক গ্রামের মাসুক মিয়ার লোকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে গত ৯ ফেব্রয়ারি সকালে সংঘর্ষে আহত হন কুদ্দুছ। এ ঘটনায় পুলিশের অভিযানে সাবেক ইউনিয়ন পরিষদ সদস্য নুরুজ্জামান মোল্লাাসহ এ পর্যন্ত ৯ জনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি ।

Share





Related News

Comments are Closed