জগন্নাথপুরে মাদকাসক্ত স্বামীর ধারালো অস্ত্রে রক্তাক্ত স্ত্রী
জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা : সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত স্বামী ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আহত করেছে। এ ঘটনায় পুলিশ মাদকসেবী স্বামীকে গ্রেফতার করেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটে পৌর এলাকার কেশবপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের ফজর মিয়ার ছেলে দিলাল মিয়া দীর্ঘদিন ধরেই হেরোইনের নেশায় আসক্ত হয়ে পড়ে। নেশার টাকার জন্য প্রায়ই তার স্ত্রী রোজিনা বেগম (৩৫) কে মারধর করতো। এক পর্যায়ে স্বামীর নিযার্তন সহ্য করতে না পেরে স্বামীর ঘর ছেড়ে কেশবপুর বাজার এলাকায় একটি কলোনিতে দুই শিশু সন্তান নিয়ে রোজিনা বেগম বসবাস করে আসছেন। ঘটনার দিন সকালে নিজ বাসা থেকে রোজিনা গ্রামের দিকে যাচ্ছিলেন হঠাৎ করে কেশবপুর-পাটলী সড়কস্থ মিণ্টু মিয়ার বাড়ির সামনে পথরোধ করে তার নেশাগ্রস্থ স্বামী ধারালো ছুরি দিয়ে উপর্যপরি আঘাত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
স্থানীয় ওর্য়াড কাউন্সিলর তাজিবুল ইসলাম বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থল থেকে আহত মহিলাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। পরে থানা পুলিশকে বিষয়টি অবহিত করলে তারা গ্রামে অভিযান চালিয়ে মহিলার স্বামীকে গ্রেফতার করেছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সামছুউদ্দিন বলেন, মহিলার শরীরের বিভিন্নস্থানে ৪/৫টি ধারালো ছুরির আঘাত রয়েছে। আমরা তাকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেছি।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী বলেন, পুলিশ অভিযান চালিয়ে মাদকাসক্ত স্বামীকে গ্রেফতার করেছে।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed