Main Menu

বিশ্ব বেতার দিবস আজ

বৈশাখী নিউজ ডেস্ক : বিশ্ব বেতার দিবস আজ। দিবসটি উপলক্ষে এবারের প্রতিপাদ্য ‘ক্রীড়াঙ্গণে বেতার’।
বিশ্ব বেতার দিবস ২০১৮ উপলক্ষে জাতীয় বেতার ভবন, আগারগাঁও, ঢাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
এ উপলক্ষে সকাল ৯টায় জাতীয় বেতারভবন থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হবে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু র্যালির উদ্বোধন করেন।
জাতীয় বেতার ভবন মিলনায়তনে বিশ্ব বেতার দিবস ও শ্রোতা সম্মেলন ২০১৮ এর উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।
অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম, তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে রহমতুল্লাহ, তথ্যসচিব মো. নাসির উদ্দিন আহমেদ বক্তব্য রাখবেন। বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ণ চন্দ্র শীল অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
এছাড়াও বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এদিকে, দিবসটি উপলক্ষে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র দিনব্যাপী বিস্তারিত কর্মসূচী গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালী, আলোচনা সভা ও ক্রীড়া প্রতিযোগিতা। র্যালীটি সকাল ৯টায় মিরের ময়দানস্থ বেতার ভবন প্রাঙ্গণ হতে শুরু হয়ে রিকাবী বাজার কবি নজরুল চত্ত¡র হয়ে পুনরায় বেতার ভবনে এসে শেষ হবে।
র্যালীতে বিশিষ্ট শিক্ষাবিদ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, শিল্পী কলাকুশলী, বিভিন্ন বেতার শ্রোতাক্লাবসহ সিলেটের সরকারী বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীসমাজ ও সাংবাদিকবৃন্দ র্যালীতে অংশ নিবেন।

Share





Related News

Comments are Closed