ছাতকে যুবকের রহস্যজনক মৃত্যু
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে ছাদিক মিয়া (২৮) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। রোববার ১১ ফেব্রয়ারি বিকেলে জাউয়াবাজার তদন্ত কেন্দ্রের পুলিশ স্থানীয় কৈতক হাসপাতাল থেকে তার লাশ উদ্ধার করেছে। তবে নিহত ছাদিকের পরিবারের স্বজনদেন দাবী, সে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
গত শনিবার ১০ ফেব্রয়ারি দিবাগত রাতে উপজেলার সিংচাপইড় ইউনিয়নের বানিকান্দি (সদুখালি) গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবদুর রহমান ওরফে কনর মিয়ার পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, ছাদিক গত শনিবার দিবাগত রাতে পরিবারের লোকজনদের সাথে খারাপ আচরণ শুরু করে। ওই সময় বাড়ীর লোকজনকে দা ও বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে তার পিতাসহ পরিবার ও অন্যান্য লোকজনের উপর একাধিকবার হামলা করে। এক পর্যায়ে বাড়ীর লোকজন ছাদিককে আটক করে একটি ঘরে লোহার শিকল দিয়ে তালাবদ্ধ করে রাখেন। পরদিন রোববার সকালে তালাবদ্ধ ঘরে পরিবারের লোকজন ছাদিককে দেখতে গেলে লোহার শিকলটি গলায় পেছানো অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জাউয়াবাজার তদন্ত কেন্দ্রেরর ইনচার্জ পরিদর্শক নির্মল দেব নাথ জানান, নিহত ওই যুবকের গলায় দাগ পাওয়া গেছে। ময়না তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর প্রকৃত রহস্য বলা যাচ্ছে না।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed