ছাতকে ৪ শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ায় ১জন শিক্ষক
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে একজন শিক্ষক দিয়েই চলছে একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রীর লেখাপড়া। শিক্ষক সংকটের এ নাজুক পরিস্থিতি কাটিয়ে উঠাতে এক শিক্ষককে ডেপুটেশনে দেয়া হয়েছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মূখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। সোমবার ১২ ফেব্রয়ারি উপজেলা শিক্ষা অফিসারকে সম্মাননা ক্রেষ্ট দিয়ে শিক্ষক সংকট দূরি করার দাবি জানান এলাকাবাসি।
জানা যায়, উপজেলার প্রত্যন্ত অঞ্চলখ্যাত দোলারবাজার ইউনিয়নের কুর্শি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় চার শতাধিক ছাত্র-ছাত্রী লেখাপড়া করছেন। দীর্ঘদিন থেকে প্রধান শিক্ষকও সহকারি শিক্ষকের দু’টি পদ শূন্য থাকায় শিক্ষার্থীদের একমাত্র ভরসা হচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা সালমা বেগমের উপর। সম্প্রতি জাহিদপুর বিদ্যালয় থেকে শিক্ষক আনোয়ার হোসেনকে এখানে ডেপুটেশনে দেয়া হয়েছে। হেনা বেগম নামের অপর এক শিক্ষিকা ২০১৭ সালের ১ জানুয়ারি থেকে ২০১৮ সালের ৩০ জানুয়ারি পর্যন্ত ট্রেনিংয়ে রয়েছেন। এতে ডেপুটেশন ছাড়া শুধু একজন ভারপ্রাপ্ত শিক্ষিকাই প্রায় চার শতাধিক শিক্ষার্থীর লেখাপড়ার একমাত্র ভরসা। এদিকে শিক্ষক সংকট কাঠিয়ে উঠতে গত ৬ ফেব্রয়ারি বিদ্যালয়ের একটি অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুলের কাছে এলাকাবাসি শিক্ষক স্বল্পতার আবেদন করলে তিনি কার্যকর পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন। অবশেষে পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য হায়দার আলী রাজু, প্রধান শিক্ষিকা সালমা বেগমসহ নেতৃবৃন্দ উপজেলা শিক্ষা অফিসারের শরনাপন্ন হন। এসময় কুর্শি সালেহা খাতুন উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক সজিবুল ইসলাম, জাদিপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনোয়ার হোসেন, দক্ষিণ কুর্শি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুর রহমান, মঈনপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিরিনা আকতার, সমাজসেবি কয়েছ আহমদ ওয়াতির, সেবুল আলম প্রমূখ।
প্রধান শিক্ষিকা সালমা বেগম জানান, পড়ানোর সাথে অফিসিয়াল কাজ করে বিদ্যালয় পরিচালনা মারাত্মক ভোগান্তি হচ্ছে।
পরিচালনা কমিটির সভাপতি হায়দার আলী রাজু বলেন, শিক্ষক স্বল্পতা দূর হলে বিদ্যালয়টি ফলাফলের ক্ষেত্রে আরো ব্যাপক সাফল্য অর্জন করবে।
উপজেলা শিক্ষা অফিসার মানিক চন্দ্র দাস বলেন, শীঘ্রই বিষয়টি বিবেচনা করা হবে। উপজেলা চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরি বকুল শীঘ্র্ই এব্যাপারে কার্যকর ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।
Related News
সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে একজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল আটটার দিকেRead More
শান্তিগঞ্জে ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল, রক্ষণাবেক্ষণ নিয়েও প্রশ্ন
সুনামগঞ্জ সংবাদদাতা: বিদ্যুৎ সাশ্রয়ের জন্য শান্তিগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের ছাদে বসানো এক কোটি ৪৭ লাখRead More



Comments are Closed