বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে শ্রমিক নিয়োগে আল্টিমেটাম
আব্দুল্লাহ আল মামুন, পার্বতীপুর প্রতিনিধি: পার্বতীপুরে তাপবিদ্যুৎ কেন্দ্রে (২৭৫ মেগাওয়াট) হারবিন ইন্টারন্যাশনাল কোম্পানীর অধীনে বিদ্যুৎ উৎপাদনকর্মী হিসেবে পূর্বে কর্মরত শ্রমিকদের নিয়োগের দাবীতে সাংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১০ ফেব্রয়ারী শনিবার সকাল সাড়ে ১১ টায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমানের নেতৃত্বে¡ অস্থায়ী কার্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়োগের দাবিতে শ্রমিকদের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দের ৩য় ইউনিটের উন্নয়ন কর্মী আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. আবু সাঈদ।
তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির সাধারন সম্পাদক মো. আবু সাঈদ সংবাদ সম্মেলনে তাপ বিদ্যুৎ কতৃপক্ষকে ৭২ ঘন্টা আল্টিম্যাটাম দিয়ে তাদের দাবী মেনে নেয়ার আহবান জানান। অন্যথায় দাবী মেনে না নিলে আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।
বাংলাদেশ ট্রেড ইউনিয়ন দিনাজপুর শাখার সভাপতি এস এম নুরুজ্জামান বলেন, শ্রমিকদের এই দাবী আজকে নতুন নয় কাজ শেষ হওয়ার পর তারা মনে করেছিলো তাদের দক্ষ শ্রমিককে ৩য় ইউনিটে নিয়োগ করা হবে। কিন্তু তারা যথাযত ভাবে কতৃপক্ষের নিকট আবেদন করেছেন। কতৃপক্ষ তাদের ন্যয্য দাবী মেনে নিয়ে বিদ্যুৎ উৎপাদন কাজে নিয়োগ দিবেন আস্বাস্ত করেছিলেন। তাপ বিদ্যুৎ কর্তপক্ষ বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয় কর্মী আন্দোলন পরিচালনা কমিটির সাথে বসতে রাজি না হওয়ায় আন্দোলনে যেতে বাধ্য হবো আমরা।
সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের আন্দোলন পরিচালনা কমিটির সভাপতি মো. হাবিবুর রহমান, আন্দোলন পরিচালনা কমিটির সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম,সহ-সাধারন সম্পাদক মো. রবিউল ইসলাম,মো. আলম, মো. নুর আলম,মো. আফজাল হোসেন, মো. মিজানুর রহমান,মো. মহিবুল ইসলাম, মো.দুলু মিয়া,মো. মহাসিন আলী ও মো. শাহন আলী। পরিশেষে তাপ বিদ্যুৎ কতৃপক্ষকে ৭২ ঘন্টার মধ্যে নিয়োগের উদ্দ্যেগ গ্রহন না করলে হারবিন ইন্টান্যাশনাল কোম্পানীর সকল প্রকার কাজ বন্ধ করে দেয়ার হুশিয়ারী দেন শ্রমিকরা। সংবাদ সম্মেলনে তাপ বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলন পরিচালনা কমিটির ৫শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।
Related News
পঞ্চগড়ে তরুণদের নিয়ে ছায়া জাতিসংঘ সম্মেলন শুরু
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: জাতিসংঘের আদলে আন্তর্জাতিক সংকট নিয়ে আলোচনা, কূটনৈতিক নেগোশিয়েশন,Read More
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More



Comments are Closed