হবিগঞ্জে ছাত্রলীগের সম্মেলনে দু’গ্রুপের সংঘর্ষ, ভাংচুর
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে জেলা ছাত্রলীগের সম্মেলনে দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫ জন আহত হন। এ সময় নেতাকর্মীরা শতাধিক চেয়ার ভাংচুর করে। কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে শনিবার বেলা ২টায় পৌরসভা মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী শনিবার দুপুরে পৌরসভা মাঠে জেলা ছাত্রলীগের সম্মেলন শুরু হয়। সম্মেলনের উদ্বোধন করেন ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। এতে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির।
এ উপলক্ষে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা এসে মাঠে জড়ো হতে থাকেন। বেলা ২টায় সম্মেলনের শুরুতেই নেতাকর্মীরা বিভক্ত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তাৎক্ষণিক তাদের থামানোর চেষ্টা চালান জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় অন্তত ৫ ছাত্রলীগ কর্মী আহত হন।
বিশেষ অতিথি ছিলেন- হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, যুগ্ম সম্পাদক সুজন আহমেদ, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট আলগীর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, হবিগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্টির প্রেসিডেন্ট মুতাচ্ছিরুল ইসলাম, জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম প্রমূখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি ডা. ইশতিয়াক চৌধুরী রাজ ও পরিচালনা করেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুকিদুল ইসলাম মুকিত।
Related News
নালুয়া চা বাগানে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নালুয়া চা বাগান থেকে ৬০ বছর বয়সী এক অজ্ঞাতনামাRead More
হবিগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পূর্ববিরোধের জের ধরে জায়েদুল মিয়া (২৬) নামে এক যুবককেRead More



Comments are Closed