ডিজলাইক অপশন আনছে ফেসবুক!
বৈশাখী নিউজ ডেস্কঃ ফেসবুক পোস্টের বিভিন্ন কমেন্ট পছন্দ না হলে সেটি লিখে জানানো ছাড়া আর কোনো উপায় ছিল না এতদিন। এবার লাইক দেয়ার মতই ছোট্ট একটি বাটন দিয়ে কোনো কমেন্ট ‘ডাউনভোট’ বা সেটি অপছন্দ করার উপায় পরীক্ষামূলকভাবে চালু করেছে ফেসবুক।
যুক্তরাষ্ট্রের দ্য ডেইলি বিস্ট পত্রিকার প্রযুক্তি বিষয়ক প্রতিবেদক টেলর লরেঞ্জ শুক্রবার তার ফেসবুক ফিডের কিছু স্ক্রিনশট প্রকাশ করেন। ছবিগুলোতে দেখা যায়, তার ফিডে কমেন্টে লাইক ও রিপ্লাই দেয়ার বাটনের পাশাপাশি ‘ডাউনভোট’ বা অপছন্দ করার একটি অপশন আছে।
দ্য ইন্ডিপেনডেন্ট ও ম্যাশেবল জানিয়েছে, টেলর লরেঞ্জ তার টুইটার একাউন্টে ছবিগুলো প্রকাশ করার পর আরও বেশ কয়েকজন জানান, নিজেদের ফেসবুক ফিডেও কমেন্ট অপছন্দ করার একটি অপশন দেখতে পাচ্ছেন তারা। লরেঞ্জ তার একাউন্টে লেখেন, ‘ফেসবুক ডাউনভোটিং অপশন নিয়ে পরীক্ষা করছে। মানতেই হবে একেবারে রেডিটের মত হয়েছে জিনিসটা।’
উল্লেখ্য, বিভিন্ন সাইটের খবর শেয়ার করা, সেগুলো নিয়ে আলোচনা করা ও রেটিং দেয়ার সামাজিক মাধ্যম রেডিটে এখনই বিভিন্ন পোস্টে আপভোট ও ডাউনভোট দিয়ে সেগুলো পছন্দ-অপছন্দ করার অপশন রয়েছে। রেডিটের সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্সিস ওহানিয়ান লরেঞ্জকে উদ্দেশ্য করে একটি টুইটে বলেন, ‘আন্তরিকভাবেই তোশামুদি করলেন! যখন এই অপশন যোগ করেছিলাম তখনই এটা ট্রেডমার্ক করে রাখলে ভাল হত বোধহয়।’
বেশ কয়েক বছর ধরে ফেসবুকে ডাউনভোট বা ডিজলাইক বাটন যোগ করা নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল। কিন্তু, এখন পর্যন্ত সেটিতে শুধু লাইক দেয়ারই অপশন ছিল। তার সঙ্গে সম্প্রতি যোগ করা হয় বিভিন্ন অনুভূতি প্রকাশের নতুন কিছু বাটন।
ম্যাশেবল নিউজ সাইট নতুন অপশনটির বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করলে, ফেসবুক জানায়, ‘আমরা ‘ডিজলাইক বাটন’ নিয়ে পরীক্ষা করছি না। বিভিন্ন পাবলিক পেজ বা গ্রুপের কমেন্টে ইউজাররা কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারেন, তাই নিয়ে পরীক্ষা করছি। শুধু যুক্তরাষ্ট্রের অল্প কিছু মানুষের ফেসবুক ফিডে এই পরীক্ষাটা চালানো হচ্ছে।’
Related News
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More
৬৪ জেলায় ফ্রি’তে প্রশিক্ষণের সু্যোগ, মিলবে খাবার ও যাতায়াত ভাড়া
প্রযুক্তি ডেস্ক: দেশের ৬৪ জেলার শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবেRead More



Comments are Closed