সিলেটে ছাত্রলীগ ক্যাডারদের হামলায় দুই সাংবাদিক আহত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে শাসকদলের হাতে একের পর এক নিগৃহীত হচ্ছেন সাংবাদিকরা। পক্ষকালের ব্যবধানে চারজন সাংবাদিক আহত হয়েছেন শাসকদল আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন ছাত্রীলীগের হাতে।
শনিবার (১০ ফেব্রয়ারি) ছাত্রলীগ ক্যাডারদের হাতে গুরুতর আহত হয়েছেন ইন্ডিপেন্ডেন্ট টিভি’র সাংবাদিক গোপাল বর্ধন ও মাধব কর্মকার। দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে এ ঘটনা ঘটে।
এর আগে গত ২৫ জানুয়ারি সিলেটের আদালত চত্বরে আওয়ামী লীগ নেতা লিয়াকত বাহিনীর হামলায় গুরুতর আহত হন যমুনা টিভি’র সাংবাদিক নিরানন্দ পাল ও দৈনিক যুগান্তরের ফটো সাংবাদিক মামুন হাসান।
ইন্ডিপেন্ডেন্ট টিভির ক্যামেরাপার্সন গোপাল বর্ধন ও প্রতিবেদক মাধব কর্মকারকে দুপুরে নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে ডেকে নেয় ছাত্রলীগ ক্যাডার রাজেশ ও তার সহকর্মীরা। সেখানে পৌছার পরপরই তাদেরকে বেদম পিটিয়ে গুরুতর আহত করে ক্যামেরা কেড়ে নেয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে ছুটে যান এবং আহত সাংবাদিক গোপাল বর্ধন ও মাধব কর্মকারকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজেও মারধরের চিত্র ধরা পড়ে ।
আহত সাংবাদিক মাধব কর্মকার জানান, তাকে ফোন দিয়ে সেখানে নেয় ছাত্রলীগ ক্যাডাররা। সেখানে তার উপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা ক্যামেরা ছিনিয়ে নেওয়ারও চেষ্টা করে বলে অভিযোগ করেন মাধব।
তিনি জানান, ফেসবুকে একটি স্ট্যাটাস নিয়ে তাদের হামলা করে ছাত্রলীগ। যদিও তার ফেসবুক এ্যাকাউন্ট হ্যাক হয়েছে বলে দাবি এই সংবাদকর্মীর।
খবর পেয়ে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান ঘটনাস্থলে যান এবং সাংবাদিক নেতৃবৃন্দের সাথে কথা বলে তাদের শান্ত থাকার অনুরোধ জানান।
সিলেট কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গৌছুল হোসেন সাংবাদিক আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed