বিছনাকান্দিতে মাটি চাপায় পাথর শ্রমিক নিহত
গোয়াইনঘাট সংবাদদাতা: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে সরকারী খাঁস জায়গা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে মাটি চাপায় এক পাথর শ্রমিকের মৃৃত্যু হয়েছে। তার নাম রুহেল মিয়া (২৫)। সে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ছোট চাকুয়া গ্রামের জলাল মিয়ার পুত্র।
জানা যায়, শনিবার সকাল ১১টার দিকে সজিব আহমদ এর মালিকানাধীন গর্ত থেকে পাথর উত্তোলন কালে রুহেল মিয়া ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার পরপরই গর্তের মলিক সজিব আহমদ তড়িগড়ি করে চিকিৎসার নাম করে নিহতের লাশ সরিয়ে ফেলেন।
এদিকে খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশের এসআই নাসির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে নিহতের লাশ উদ্বারের জন্য ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন নিহত রুহেল মিয়াকে সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসার নাম করে নিহতের বাড়ীতে লাশ পাঠানো হয়েছে।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (তদন্ত) হিল্লোল রায় পাথর কোয়ারিতে মাটি চাপায় পাথর শ্রমিক রুহেল মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন নিহতের লাশ বর্তমানে ওসমানী হাসপাতালে রয়েছে।
এর আগে গত ২৮শে জানুয়ারী বিছনাকান্দির গো-চরণ ভূমি এলাকা থেকে অবৈধ পন্থায় পাথর উত্তোলন করতে গিয়ে গর্তের পাড় ধসে আলি নূর নামের এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছিল।
Related News
গোলাপগঞ্জের কুশিয়ারা নদীতে উৎসবমুখর নৌকা বাইচ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার মীরগঞ্জে কুশিয়ারা নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে। শনিবারRead More
জকিগঞ্জে মা-সন্তানকে বেঁধে ডাকাতি, স্বর্ণ ও নগদ টাকা লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে গভীর রাতে বসতবাড়ির দরজা ভেঙে ভেতরে ঢুকে এক গৃহকর্ত্রী ওRead More



Comments are Closed