সুনামগঞ্জে তিনদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু আজ
আল-হেলাল, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে তিনদিন ব্যাপী ‘ডিজিটাল উদ্ভাবনী মেলা’ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এমরান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সফিউল আলম প্রমুখ। এসময় এনডিসি মোঃ শাকিল আহমেদসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকে তিনদিন ব্যাপী শহরের ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে উদ্বোবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় ৪২টি স্টল থাকবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও জেলা প্রশাসন এর উদ্যোগে ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় ১০ থেকে ১২ ফেব্রয়ারি সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ এর আয়োজন করা হয়েছে। মেলায় ইতিমধ্যে ৫টি প্যাভিলিয়নে বিভক্ত হয়ে মোট ৪২টি স্টল অংশগ্রহন করবে। পৃথক প্যাভিলিয়নে ই-সেবাসমূহ,ডিজিটাল সেন্টার,পোস্ট ই-সেন্টার,ফিনান্সিয়াল ইনক্লুশন,ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানসমূহ, জেলা ব্রান্ডিং,দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান, রুরাল ই কমার্স, শিক্ষা, তরুণ উদ্ভাবক প্রদর্শনী ও প্রতিযোগীতা ছাড়াও জেলার মেধাবী শিক্ষার্থী ও সংস্কৃতিকর্মীদের জন্য আলাদা কর্ণারের ব্যবস্থা রাখা হয়েছে। মেলার ১টি স্টলে প্রধানমন্ত্রী কর্তৃক অর্জিত পূরস্কারসমুূহ প্রদর্শন করা হবে। প্রতিটি স্টলে স্ব স্ব সরকারী বেসরকারী প্রতিষ্ঠাণ কর্তৃক প্রদেয় সেবাসমূহ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে। তথ্য ও প্রযুক্তি নির্ভর সেবাসমূহ জনগণের দোড়গোড়ায় পৌছে দেবার একটি অন্যতম প্লাটফরম ডিজিটাল উদ্ভাবনী মেলা। মেলায় তরুণ উদ্ভাবক প্যাভিলিয়নে জেলার তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী আইডিয়াসমুহ প্রদর্শন করা হবে। প্রতিযোগীতায় অংশ গ্রহনকারীদের মধ্যে হতে বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় ৪০টি পূরস্কার। এবারের ডিজিটাল উদ্ভাবনী মেলায় প্রথমবারের মতো শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে জানার জন্য মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প বিষয়ক কুইজ প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। মালটিমিডিয়া ক্লাসরুমে ব্যবহারে উদ্বুদ্ধ ও ক্লাসরুমে ডিজিটাল কনটেন্ট ব্যবহারের লক্ষ্যে শিক্ষকদের জন্য ডিজিটাল কনটেন্ট তৈরী প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে।
১০ ফেব্রয়ারী শনিবার সকাল ১০টায় ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৮ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় হতে সুনামগঞ্জ ঐতিহ্য যাদুঘর পর্যন্ত উদ্বোধনী র্যালীতে সুনামগঞ্জের সকল শ্রেণীপেশার সচেতন নাগরিকদেরকে সক্রিয়ভাবে অংশগ্রহনের জন্য জেলা প্রশাসক মোঃ সাবিরুল ইসলাম বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
Related News
ছাতকে ১৬৪ কোটি টাকা ব্যয়ে দুই লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বহুল প্রত্যাশিত গোবিন্দগঞ্জ-ছাতক আঞ্চলিক সড়কের দুই লেনRead More
তাহিরপুরে বাবার হাতে বিষপানে ৩ শিশুর মৃত্য
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে বাবার হাতে বিষপানে তিন শিশুর মৃত্যু হয়েছে। সন্তানদের বিষপান করানোরRead More



Comments are Closed